Logo
শিরোনাম

বিচ্ছেদের অতীত ভুলে তৃতীয় বিয়ে করতে চান মুনমুন

প্রকাশিত:শনিবার ০৬ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৪৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত বছরের জুলাই মাসে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় চিত্রনায়িকা মুনমুনের। এখন দুই সন্তানকে নিয়েই তার সংসার। কিন্তু বিচ্ছেদের অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান তিনি। মনের মতো ছেলে পেলে চলতি বছর বা আগামী বছরই তৃতীয় বিয়ে করতে চান মুনমুন।

এ প্রসঙ্গে তিনি বলেন, বিয়ের পরিকল্পনা আছে। জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।

মুনমুন মনে করেন, তার জীবনে যা ঘটেছে সেরকম ঘটনা অনেক শিল্পীর জীবনেই ঘটে। শিল্পীদের জীবনটা একটু এলোমেলোই হয়। এরপরও সব শিল্পীর মতো তিনিও স্বপ্ন দেখেন জীবনটাকে সাজিয়ে রাখার। বিয়েটা ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়েছেন।

বিবাহবিচ্ছেদের পরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। পরে তিনি সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলান। কারণ সন্তানদের মানুষ করার জন্য তার অর্থের প্রয়োজন। নিয়মিত স্টেজ শো করে পরিবারের খরচ চালাতেন এই অভিনেত্রী। তবে করোনা পরিস্থিতিতে স্টেজ শো বন্ধ থাকায় জমানো টাকা দিয়েই কোনোমতে সন্তানদের নিয়ে চলছেন। সরকার যদি আবার মঞ্চে শো করার অনুমতি দেয়, তাহলে তিনি নিয়মিত সার্কাসে শো করবেন। সেই আয় দিয়ে হয়তো খেয়েপরে আরও ভালো থাকতে পারবেন।

নিউজ ট্যাগ: মুনমুন

আরও খবর