
দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয় আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত
৫ বছর নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। ইভিএমএ ভোট গ্রহণ কমিশনের বড় সাফল্য।
আইনের মাধ্যমে নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা ছিল।
উল্লেখ্য, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমশিনার (সিইসি) করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেওয়া হয়। এরপর ওই বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন তারা। দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালনের পর আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) তাদের মেয়াদ শেষ হচ্ছে।

