Logo
শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্টে রাজধানীতে কিশোরের মৃত্যু

প্রকাশিত:বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মতিঝিলে মুদির দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আরামবাগে এ ঘটনা ঘটে।

নিহত শাকিলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার হারিশ্বর গ্রামে। তার বাবার নাম মো. ফারুক মিয়া।

শাকিলের চাচা মাসুদ মিয়া জানান, আরামবাগে আমার একটি মুদি দোকান রয়েছে। শাকিল ওই দোকানেই থাকত।রাতে ফ্রিজ সরানোর সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছিল।


আরও খবর