Logo
শিরোনাম

বিএনপি নিজেদের ব্যর্থতা আড়াল করতে অপচেষ্টা চালাচ্ছে

প্রকাশিত:মঙ্গলবার ২৯ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৯৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের ব্যর্থতা এবং জনবিচ্ছিন্নতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাজধানীর সংসদ ভবন এলাকায় তাঁর সরকারি বাসভবনে আজ মঙ্গলবার সকালে ব্রিফিংকালে একথা বলেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগ একচ্ছত্র শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে দিচ্ছে- বিএনপির নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা একেবারেই কল্পিত, মনগড়া ও মুখরোচক। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বিএনপি প্রতিদিন সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে, এটি সেই ধারাবাহিকতারই অংশ। রাষ্ট্র এবং সরকার চলে সুনির্দিষ্ট সাংবিধানিক কাঠামো ও বিধিবিধানের আওতায়।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি মুখে রাষ্ট্রকাঠামো কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললেও নিজেরাই নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে। বিএনপি যদি নির্বাচনে না থাকে তাহলে গণতন্ত্র কিভাবে অর্থবহ হবে? উল্টো তারা গণতন্ত্রকে দুর্বল করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। শক্তিশালী রাষ্ট্রকাঠামোর প্রতি বিএনপির কমিটমেন্ট থাকলে তারা সরকারের বিরুদ্ধাচারণ করতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধাচারণ করত না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একদিকে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং দেশ-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার অব্যাহত রাখা, অন্যদিকে রাষ্ট্র কাঠামোর শক্তিশালীকরণের কথা বলা বিএনপির দ্বিচারিতা ছাড়া কিছু নয়।


আরও খবর