Logo
শিরোনাম

বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে : ওবায়দুল কাদের

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আলেম-ওলামা কিংবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধরা হচ্ছে না। যারা ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, ভিডিও ফুটেজ দেখে শুধু তাদের ধরা হচ্ছে। বিএনপি মূলত বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যেতে হলে তাদের আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সড়ক জোনের বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় একথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির নেতাকর্মী ও আলেম-ওলামাদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনো আলেম-ওলামা তো নন, বিএনপির কোনো নেতাকেও গ্রেপ্তার করা হচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলাবাহিনী ভিডিও ফুটেজ দেখে মামলার আসামিদের গ্রেপ্তার করছে।

বিএনপির বিরুদ্ধে অপরাধীদের আড়াল করার অভিযোগ এনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, বিএনপি এখন তাদের আড়াল করার চেষ্টা করছে। বিএনপি মূলত পেছনের দরজা দিয়ে বিকল্প উপায়ে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যেতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই ক্ষমতায় যেতে হলে বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

করোনাভাইরাসের টিকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও বাংলাদেশ সময়মতো সংগ্রহ করবে ইনশাআল্লাহ। ভ্যাকসিন সংগ্রহে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

নিউজ ট্যাগ: ওবায়দুল কাদের

আরও খবর