Logo
শিরোনাম

বিএনপির সাবেক এমপিসহ ৫০ জনের সাজা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে তালা-কলারোয়া আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড এবং বাকি ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এ রায় ঘোষণা করেন। রায়কে ঘিরে আদালত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে গত ২৭ জানুয়ারি এ মামলার ৫০ আসামির মধ্যে তালা-কলারোয়া আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠান আদালত।

আসামিদের মধ্যে আরও রয়েছেন - কলারোয়ার সাবেক মেয়র ও বিএনপি নেতা গাজি আক্তারুল ইসলাম, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট আব্দুস সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও আবদুর রকিব মোল্লা ও বিএনপি নেতা তামিম আজাদ মেরিন।

এ মামলায় অভিযুক্ত ৫০ জন আসামির একজন টাইগার খোকন অন্য মামলায় জেলহাজতে আটক রয়েছে। পলাতক রয়েছে সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদের বাচ্চুসহ ১৫ জন।


আরও খবর