Logo
শিরোনাম

বিজয়ের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন তামিম

প্রকাশিত:শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৮১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা লিগের সদ্য শেষ হওয়া আসরের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন এনামুল হক বিজয়। লিগের ইতিহাসে এক আসরে রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ১৩৮ রান করেছেন প্রাইম ব্যাংকের এই তারকা ওপেনার।

বিজয়ের সঙ্গে পাল্লা দিয়ে লিগের শেষদিকে রান তুলেছেন প্রাইম ব্যাংকের আরেক তারকা ওপেনার তামিম ইকবাল। লিগের শেষ তিন ম্যাচে দেশসেরা এই ওপেনার সংগ্রহ করেন যথাক্রমে- ৯০, ১০৯ ও ১৩৭ রান।

শেখ জামালের বিপক্ষে ৮৫ বলে ১০টি চার আর ৪ ছক্কায় করেন ৯০ রান। পরের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৮১ বলে ৯টি চার আর ৭টি ছক্কায় তামিম খেলেন ১০৯* রানের ঝলমলে এক ইনিংস।

বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লিগের শেষ ম্যাচে ১৩১ বলে ১৩টি চার আর ৬টি ছক্কায় তামিম করেন ১৩৭ রান।

এদিন উদ্বোধনীতে এনামুল হক বিজয়ের সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন তামিম। ৯০ রানে ফেরেন বিজয়। তামিম-বিজয়ের অনবদ্য ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩৫৫ রান করে ৭৮ রানের দাপুটে জয় পায় প্রাইম ব্যাংক।

এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে লিস্ট ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি ২১টি শতকের সাহায্যে সর্বোচ্চ ১০ হাজার ১৪৯ রান করেন তামিম।

 


আরও খবর