Logo
শিরোনাম

বিমানবন্দরে করোনার র‍্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত:সোমবার ০৬ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার র‍্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এতে চার ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে। বিদেশ যেতে হলে যাত্রীদের এ পরীক্ষার নেগেটিভ ফল থাকতে হয়। বিমানবন্দরে পিসিআর পরীক্ষার ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

বিষয়টি বিবেচনা করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের এ নির্দেশনা দেওয়া হয়েছে।


আরও খবর