Logo
শিরোনাম

বিমানের সিটে মিললো ৬ কেজি সোনা

প্রকাশিত:রবিবার ১৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৪৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি সিটের নিচ থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে বিমানবন্দরে নিয়োজিত শুল্ক গোয়েন্দার একটি টিম এসব বার উদ্ধার করে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, দুবাই থেকে আজ সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বিজনেস ক্লাসের একটি সিটে কালো টেপে মোড়ানো অবস্থায় ৫৬ পিস সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানানা, এসব সোনার ওজন ওজন ছয় কেজি। বাজার মূল্য চার কোটি ৪৮ লাখ টাকা।


আরও খবর