Logo
শিরোনাম

বিসিবির সাবেক পরিচালক মুন্না মারা গেছেন

প্রকাশিত:মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও দেশের ক্রিকেটের সফল সংগঠক শফিকুর রহমান মুন্না আর নেই। ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর সময় মুন্নার বয়স হয়েছিল ৭২ বছর। মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট সম্পাদক ও ম্যানেজার হিসেবে যাত্রা শুরু করেন মুন্না। তার হাত ধরে ভিক্টোরিয়া ঢাকা লিগ চ্যাম্পিয়নও হয়। পরে বিসিবির পরিচালক হয়ে সফলতা দেখান তিনি।


আরও খবর