Logo
শিরোনাম

বিস্ময়কর শিশু সিয়াম: ৫ মাসে আল কোরআনের হাফেজ

প্রকাশিত:বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২০৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাত্র ৫ মাসে আল কোরআনের হাফেজ হলো ৯ বছরের এক শিশু। নাম তার সিয়াম। কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদরাসার হিফজ বিভাগ থেকে সে এ কীর্তি গড়েছে।  জেলার চান্দিনার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে সিয়াম।

সিয়ামের হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মাহদী হাসান জানান, সিয়াম দেশের বিস্ময় বালক। তার মেধা সাধারণের চাইতে অনেক বেশি। সিয়াম ৫ মাসে কোরানের ৩০ পারাই মুখস্ত করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, সিয়াম খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে তার পক্ষে আরো শিগগির হাফেজ হওয়া সম্ভব ছিল। ভালো হাফেজ হওয়ার পাশাপাশি সিয়াম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। তিনি সিয়ামের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

তিনি বলেন, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব শৈশবেই এই মহা পুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি।

নিউজ ট্যাগ: কুমিল্লা

আরও খবর

আজ ঈদ

বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪