Logo
শিরোনাম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ২ মুসল্লির মৃত্যু

প্রকাশিত:শনিবার ২১ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ইজতেমার দ্বিতীয় পর্বে তাবলীগ জামাতের আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।  শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

যারা মারা গেছেন তাদের নাম পরিচয় মিলেছে। তারা হলেন- গাইবান্ধার মৃত শুকুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫৫) ও ঢাকার সাভার থানা এলাকার মফিজুল (৫৪)।

এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে তিন মুসল্লির মৃত্যু হলো।

দ্বিতীয় পর্বের ইজতেমার মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম জানান, বাদ মাগরিব এ দুই মুসল্লির মৃত্যু হয়। যে তিনজন এখন পর্যন্ত মারা গেছেন, কারণ ছিল বার্ধক্যজনিত।

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরগুনার আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলামের (৭৫) মৃত্যু হয়।

 

নিউজ ট্যাগ: বিশ্ব ইজতেমা

আরও খবর