Logo
শিরোনাম

বিশ্ববাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম

প্রকাশিত:শনিবার ১৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্ববাজারে গত সপ্তাহে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। সেই সঙ্গে বেড়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের দাম। স্বর্ণের দাম গেলো এক সপ্তাহে বেড়েছে দুই শতাংশ। রুপার দাম প্রায় দেড় শতাংশ এবং প্লাটিনামের দাম প্রায় চার শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে স্বর্ণের দামে বড় উত্থান হওয়ায় এ দামি ধাতুটির প্রতি আউন্সের দাম প্রায় এক হাজার ৯০০ টাকা হয়ে গেছে। এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৩৭ দশমিক ২০ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৮৯৭ দশমিক ২৫ ডলারে। এক সপ্তাহ আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬০ দশমকি শূন্য পাঁচ ডলার।

চলতি বছরের জানুয়ারি শেষে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৯১ দশমিক ৩৬ ডলার। অর্থাৎ ফেব্রুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১০৫ দশমিক ৮৯ ডলার। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নিউজ ট্যাগ: স্বর্ণের দাম

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪