Logo
শিরোনাম

বিশ্ববিদ্যালয়ে সরাসরি ও অনলাইনে পরীক্ষা নিতে নির্দেশ

প্রকাশিত:শুক্রবার ২৮ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা সরাসরি ও অনলাইনে নেওয়ার ব্যবস্থা করতে সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শুক্রবার (২৮ মে) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত চিঠি সব বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের রেজিস্ট্রারদের কাছে পাঠানো হয়েছে।

ইউজিসর চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম চালু রাখা জরুরি। তাই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা সরাসরি ও অনলাইন পদ্ধতিতে গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও শিক্ষাজীবনের কথা বিবেচনা করে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে সকল বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকার নির্দেশনা প্রদান করেছে।


আরও খবর