Logo
শিরোনাম

বিশ্বে একদিনে আক্রান্ত ৫ লক্ষাধিক, মৃত্যু ১২ শ’র ওপর

প্রকাশিত:শনিবার ১১ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনায় শুক্রবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৭৭৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭২ জনের।

করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে জানা গেছে এসব তথ্য।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মহামারির দুই বছরে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৩ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৮৪৬ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৬৩ লাখ ২৯ হাজার ৬৬০ জন।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর