Logo
শিরোনাম

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩৫ লাখ

প্রকাশিত:বুধবার ২৬ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৫৮০জন দেখেছেন
Image

বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ইতোমধ্যেই বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিভিন্ন দেশে করোনার কারণে বিপর্যয় নেমে এসেছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ২২৬। এর মধ্যে মারা গেছে ৩৪ লাখ ৯৯ হাজার ৪১৭ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৫ কোটি ১৭ হাজার ৬৪৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঘটেছে। তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি এবং স্পেন।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর