Logo
শিরোনাম

বিশ্বে করোনায় মৃত্যু ৪৭ লাখ ১৩ হাজার

প্রকাশিত:মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৪৭ লাখ ১৩ হাজার ৩৯০ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৭৮২ জনে। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২০ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৫৮৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৭ হাজার ৬২৮ জন আর মারা গেছেন ৬ লাখ ৯৪ হাজার ৬১৯ জন।


আরও খবর