
বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৫৭ হাজার ৭৪৯ জন। এ ছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত সংক্রমিত
হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪৭৬ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান
রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (৪ ডিসেম্বর) সকালে এই তথ্য
জানা গেছে।
এদিকে প্রাণঘাতী করোনার দৈনিক সংক্রমণের
হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে ফের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং এ রোগে শুক্রবার
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ
৮১ হাজার ২৩৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭১ জনের।
শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত
হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬২ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৫ জনের। এদিন রাশিয়ায় মারা
গেছেন ১ হাজার ২৩৫ জন। পাশাপাশি, দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩২ হাজার
৯৩০ জন।
শুক্রবার অবশ্য বিশ্বে করোনা থেকে সুস্থ
হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজার ৮৩৫ জন।

