Logo
শিরোনাম

বিশ্বজিৎ হত্যা: ১০ বছর পর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত:সোমবার ১৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোশাররফ হোসেনকে (৩৪) দীর্ঘ ১০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-২। রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মি‌ডিয়া) সি‌নিয়র এএস‌পি মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন দেন আদালত।

তাদের মধ্যে অন্যতম মোশাররফ। নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও তিনি পলাতক ছিলেন। প‌রে ২০১৭ সালে হাইকোর্ট এই মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি মোশাররফ হোসেনের সাজা বহাল রাখেন। ওই সময়ও মোশাররফ পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। মোশাররফকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ ট্যাগ: বিশ্বজিৎ হত্যা

আরও খবর