
বিয়ের আগে সবচেয়ে
বেশি প্রয়োজন সঠিক জীবনসঙ্গী নির্বাচন করা। প্রেম করে বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রীর
ব্যক্তিগত পরিচয়সহ বিবাহ প্রক্রিয়া অনেকাংশেই সহজ করে দেয়। তবে পাবিারিকভাবে বিয়ের
ক্ষেত্রে সেটি কিছুটা ভিন্ন। পাত্র-পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত দীর্ঘ সময়
নিয়ে সম্পন্ন হয়ে থাকে। তবে দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙ্গালিদের জন্য
বিয়ের প্রক্রিয়াকে সহজীকরণ করার জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে ইনভেন্টাস লিমিটেড।
'বিডি ম্যারেজ ডটকম' এর মাধ্যমে এ সংস্থাটি অনলাইনে ধর্ম, পেশা, শিক্ষাগত যোগ্যতা,
বয়স, লোকেশন, ইত্যাদি ফিল্টারের মাধ্যমে জীবনসঙ্গী নির্বাচন করে দিচ্ছে।
রোববার জাতীয়
প্রেস ক্লাবের তফাজ্জ্বল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংস্থাটি ড্রিম কনসার্ন 'বিডি
ম্যারেজ ডটকম' এর শুভ যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এসময়
উপস্থিত ছিলেন, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইউও) নুরুজ্জামান,
বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠনে জানানো
হয়, বিডি ম্যারেজ ডটকম-এ দুই ধরণের মেম্বারশিপ প্ল্যান রয়েছে। রেগুলার মেম্বারশিপ প্ল্যান
এবং অ্যাসিসট্যান্ট মেম্বারশিপ প্ল্যান। রেগুলার মেম্বারশিপ প্ল্যানে পাত্র-পাত্রী
খোঁজা থেকে শুরু করে যোগাযোগ করা পর্যন্ত সবকিছু নিজে নিজেই করতে পারবে। আর এসিসট্যান্ট
সার্ভিস প্ল্যানে একজন পারসোনাল এসিসট্যান্ট নির্ধারণ করে দেওয়া হবে।

