Logo
শিরোনাম

বিয়ের পিঁড়িতে বসছেন রাজকুমার রাও ও পত্রলেখা

প্রকাশিত:সোমবার ০১ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়ি তে বসছেন বলিউড তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা।

সব কিছু ঠিক থাকলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাদের চার হাত এক হতে পারে। 

 পত্রলেখার সঙ্গে রাজকুমার রাওয়ের প্রেমের সম্পর্ক ১০ বছরের। পেশাগত জীবন নিয়েই ব্যস্ত দুজন। আগামী ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে তারা বিয়ের পিঁড়িতে বসছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গুঞ্জন এবার সত্য হতে পারে। এখন বিয়ের কিছু আনুষ্ঠানিকতা নিয়েই নাকি ব্যস্ত তারা।

রাজকুমারকে প্রথম পর্দায় দেখেন পত্রলেখা দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত লাভ সেক্স অউর ধোঁকা ছবির মাধ্যমে।

সিনেমা দেখে পত্রলেখা ভেবেছিলেন, নেতিবাচক চরিত্রে এই অভিনেতা বাস্তবেও একই রকম। পরে ২০১৩ সালে সিটি লাইটস ছবির জন্য রাজকুমার রাওয়ের বিপরীতে পত্রলেখাকে ভাবা হলে রাজকুমারের সঙ্গে দেখা করতে সঙ্গে বড় বোনকে নিয়ে গিয়েছিলেন।

পত্রলেখা পরে অবাক হয়ে দেখলেন, মোটেও খারাপ নন রাজকুমার। সে একেবারেই অন্য এক মানুষ। বুঝলেন, ভালো অভিনয়শিল্পী রাজকুমার। তার পর কয়দিন হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করতে গিয়ে কখন, কীভাবে যে প্রেমটা হয়ে গেল, বলতে পারেন না কেউ।

রাজকুমার অবশ্য পত্রলেখাকে দেখেছিলেন একটি বিজ্ঞাপনে। মুগ্ধ হয়ে ঠিক করেছিলেন, পত্রলেখাকে বিয়ে করবেন। প্রথম পরিচয় প্রসঙ্গে কথাগুলো জানিয়েছিলেন পত্রলেখা।  


আরও খবর