Logo
শিরোনাম

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত:মঙ্গলবার ১৬ আগস্ট ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশতলা গ্রামের শাহজাহান ও হামিদপুর সাহা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম জানান, ঘাটাইলের আন্দিপুর এলাকা থেকে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। আজ ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগতির সিএনজিটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপালের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আর নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরও খবর