Logo
শিরোনাম

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক্টর সংঘর্ষে আগুন লেগে নিহত ২, তীব্র যানজট

প্রকাশিত:রবিবার ১৩ জুন ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৪৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাক্টর (থ্রি হুইলার) ও বাসের সংঘর্ষে ট্রাক্টর উল্টে গিয়ে আগুন লেগে যায়। এসময় ট্রাক্টরে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৭ জন। ফলে সেতুর দুইপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিষয়টি বঙ্গবঙ্গুর সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নীলফামারি জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।

শনিবার (১২ জুন) রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এই ঘটনা ঘটে। এতে ট্রাক্টরে থাকা দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলে নিহত হয়।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্র জানায়, রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহি একটি বাস একটি ট্রাক্টরকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এসময় ট্রাক্টরে থাকা দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় ৭ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া দুইজনের মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপশ্চিম থানার উপ-পরিদর্শক আরিফুল রহমান জানান, দুর্ঘটনায়কবলিত দুইটি পরিবহন সরানোর পর সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এরআগে সেতুর উপর গাড়িতে আগুন লাগার সেতুর দুইপাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজা হতে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে এক লেনে যানজট রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর উপর আগুন লাগার ঘটনার পর থেকেই মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। সকালের পর কিছুটা গাড়ির চাপ কমেছে। ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেশি রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হবে।


নিউজ ট্যাগ: বঙ্গবন্ধু সেতু

আরও খবর