Logo
শিরোনাম

বংশালে কেমিক্যালের দোকানে আগুন

প্রকাশিত:সোমবার ১১ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি কেমিক্যালের দোকানে আগুন লেগেছে। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ৯টা ৪০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২নং আরমানিটোলা বংশাল মাঠের পাশে একটি কেমিক্যালের দোকানে সকালে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি রাশেদ বিন খালিদ।


আরও খবর