Logo
শিরোনাম

বন্যার কারণে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

প্রকাশিত:শনিবার ১৮ জুন ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২০ সালের বি.এড অনার্স ১ম বর্ষের দ্বিতীয় সেমিস্টার এবং ২০২০ সালের বি.এড অনার্স দ্বিতীয় বর্ষের ৪র্থ সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানাবো হবে।

এর আগে, বন্যার কারণে আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষার পরিবর্তিত রুটিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আরও খবর