Logo
শিরোনাম

বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

প্রকাশিত:সোমবার ২১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আজিজুল হক (৬০) নিহতের অভিযোগ উঠেছে। সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজারের পূর্ব দিকে চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত সাহার আলীর দুই পূত্র আজিজুল হক (৬০) ও ফজল হক (৬৫)। তারা পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করেন।

২-৩ দিন আগে ছোট ভাই আজিজুল হকের বাড়ি থেকে ৩৭ হাজার টাকা হারিয়ে যায়। বিষয়টি তিনি বড় ভাই ফজল হক অথবা দুই ছেলেরা টাকা নিয়েছে বলে দাবি করেন।

আজ সোমবার সকালে ছোট ভাই আজিজুল হক ধান ক্ষেতে কাজ করতে গেলে বড় ভাই ফজল হক তার স্ত্রী ও দুই ছেলে মিলে জমিতেই তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে ঘটনাস্থলেই ছোট ভাই আজিজুল হক মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্তের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া জানান, বিষয়টি পারিবারিক টাকা পয়সা সংক্রান্ত বলে জানতে পেরেছি। সেটা নিয়ে আজকে সকালের দিকে আজিজুল হক ধান কাটা অবস্থায় তাকে মারধর করে বড় ভাইয়ের পরিবার। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আরও খবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩