Logo
শিরোনাম

বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

প্রকাশিত:শুক্রবার ০৮ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢালিউডের জনপ্রিয় বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারই ছোট বোন ও অভিনেত্রী ওয়াহিদা মল্লিকা জলি। এছাড়া গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ফেসবুকে শর্মিলী আহমেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

মঞ্চ, টিভি ধারবাহিক, খণ্ড নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনয় জীবন শুরু হয় মাত্র চার বছর বয়স থেকে। সেই থেকে প্রায় চারশোটি নাটক ও দেড়শোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমে সহজেই জিতে নিয়েছেন দর্শকের মন। খ্যাতিমান এই অভিনেত্রীর জন্ম ১৯৪৭ সালে।

অভিনয়ে ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।


আরও খবর