Logo
শিরোনাম

বরগুনায় ১০০৩ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত:রবিবার ০৬ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১০০৩ পিস ইয়াবাসহ রুস্তম (৫০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার ভোর রাত ৪টার দিকে তাকে আটক করা হয়।

রুস্তম পাথরঘাটা পৌর শহরের বড়ইতলা এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলারে তল্লাশি করে ১০০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় ত্রিসুলসহ রুস্তম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক রুস্তমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।


আরও খবর