Logo
শিরোনাম

বরিশাল সিটির সাবেক মেয়র কামাল আর নেই

প্রকাশিত:রবিবার ৩১ জুলাই ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১১টায় রাজধানীর বনানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৬৮ বছর।

আহসান হাবিবের একমাত্র ছেলে কামরুল আহসান রূপম গণমাধ্যমে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বাবা দীর্ঘদিন কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে প্রায় ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। কিছুটা সুস্থ হওয়ার পর গত শুক্রবার তাকে বনানীর বাসায় নেওয়া হয়। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হলে রাত ১১টার দিকে বাসায়ই মারা যান তিনি।

আহসান হাবিবের মরদেহ রাতেই বরিশাল নগরের কালুশাহ সড়কের বাসায় নেওয়ার প্রস্তুতি চলছিল।  বরিশালে তার জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, আহসান হাবিবের মৃত্যুতে বরিশালের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার শত শত ভক্ত-অনুসারী রাতেই ভিড় করেন বরিশাল নগরের আলেকান্দা এলাকার কালুশাহ সড়কস্থ বাসভবনে।

আহসান হাবিব বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ছিলেন। ১৯৯১ সাল থেকে তিনি অধুনা লুপ্ত পৌরসভার চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে বরিশাল সিটি করপোরেশন হলে তিনি প্রথম ভারপ্রাপ্ত মেয়র হন। এরপর ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের শওকত হোসেন হিরণকে হারিয়ে মেয়র হন।


আরও খবর