Logo
শিরোনাম

বরিশালে কালবৈশাখীতে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব‌রিশা‌লের মে‌হে‌ন্দিগ‌ঞ্জে কাল‌বৈশাখী ঝ‌ড়ে ঘর চাপা প‌রে শ্বশুর ও পুত্রবধূর মৃত‌্যু হ‌য়ে‌ছে। বুধবার (২০ এপ্রিল) বিকাল পৌ‌নে ৫টার দি‌কে উপ‌জেলার আলিমাবাদ ইউ‌নিয়‌নের গাগু‌রিয়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। ঝ‌ড়ে ১৫ থেকে ২০টি বসতঘর ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে।

মৃতরা হলেন- রুস্তম আলী হাওলাদার (৭৫) ও তার পুত্রবধূ জয়নব বি‌বি (৩৫)। দুইজ‌নের মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মে‌হে‌ন্দিগঞ্জ থানার ওসি শ‌ফিকুল ইসলাম।

শ্রীপুর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মাহামদু বেপারী জানান, রুস্তম আলী হাওলাদার প‌রিবার নি‌য়ে শ্রীপুরের মিয়ারচর এলাকার থাক‌তেন। নদী ভাঙ‌নের কব‌লে প‌রে সে প‌রিবার নি‌য়ে আলিমাবা‌দের গাগু‌রিয়ায় নতুন ক‌রে ঘর তু‌লে বসবাস শুরু ক‌রেন। পৌ‌নে ৫টার দি‌কে হঠাৎ ক‌রে ঝড় শুরু হ‌লে গাগু‌রিয়া গ্রা‌মের ১৫ থে‌কে ২০টি ঘর বিধ্বস্ত হয়। নিজ ঘ‌রেই চাপা প‌রেন রুস্তম ও তার পুত্রবধূ জয়নব। পরে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে হুমায়ন ক‌বির না‌মে এক পল্লী চি‌কিৎস‌কের কা‌ছে নি‌য়ে গে‌লে তাকে মৃত ঘোষণা ক‌রা হয়।


আরও খবর