Logo
শিরোনাম

বরিশালে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৩১২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশালের মুলাদী উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে মুলাদী থানার এসআই ইউসুফ আলী জানান।

নিহতরা হলো- চরডাকাতিয়া গ্রামের আব্দুল জব্বার খানের আড়াই বছরের মেয়ে সারিকা আক্তার ও সুমন খানের ছয় মাস বয়সী ছেলে আরিয়ান খান। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে এসআই  বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আরিয়ান ও সারিকা বাড়ির সামনের পুকুর পাড়ে খেলা করছিলো। কিছু সময় পর তারা নিখোঁজ হয়। স্বজনরা তাদের বিভিন্ন জায়গায় খোঁজ করেন।

দুপুর ২টার দিকে শিশুদের মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও খবর