Logo
শিরোনাম

বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের দুর্নীতির তদন্তে হাইকোর্টে রিট

প্রকাশিত:মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত জাহাঙ্গীর আলমের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

খুরশিদ আলম খান বলেন, গাজীপুরের স্থানীয় এক বাসিন্দার পক্ষে অ্যাডভোকেট একরামুল হক টুটুল এ রিট দায়ের করেছেন। রিটের অনুলিপি আজ আমরা হাতে পেয়েছি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ রিটে সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে সে সময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেখানে একজনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে।


আরও খবর