Logo
শিরোনাম

বরখাস্তকৃত ডিআইজি মিজানের জামিন শুনানি বুধবার

প্রকাশিত:বুধবার ০৬ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘুষ লেনদেনের অভিযোগের মামলায় তিন বছর সাজা থেকে খালাস চেয়ে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

সেই সাথে এই মামলার নথি তলব করে এই মামলায় মিজানুর রহমানের জামিন আবেদন শুনানির জন্য আগামি বুধবার দিন ধার্য করেছেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ। আদালতে মিজানুর রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ মামলায় রায় দেন। রায়ে দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেয় আদালত।

৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।


আরও খবর