Logo
শিরোনাম

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার কমিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ১৪৮

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৪৮ রান। দুই দফা বৃষ্টির কারণে বন্ধ থাকার পর ৪ ওভার তথা ২৪ বল কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ এই রান তাড়া করতে হলে মাহমুদুল্লাহ রিয়াদের দল পাচ্ছে ৯৬ বল তথা ১৬ ওভার।

বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঠিক সময়েই শুরু হয়েছিল খেলা। কিন্তু নিউজিল্যান্ডের ইনিংস পুরোটা শেষ হওয়ার আগেই দফায় দফায় বৃষ্টিতে দুইবার বন্ধ হয়ে যায় খেলা।

প্রথমে ১৩তম ওভারের দ্বিতীয় বল করার পর আর এবার ১৮তম ওভারের পঞ্চম বল করার নামল বৃষ্টি। যার ফলে ঢেকে দেয়া হয়েছে মাঠ, বন্ধ করে দেয়া হয়েছে খেলা। দ্বিতীয়বার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান।

এরপর লম্বাসময় ধরে বৃষ্টি চলায় সেখানেই থামিয়ে দেয়া হয়েছে খেলা। ফলে বাংলাদেশের সামনে এখন লক্ষ্য দাঁড়িয়েছে ১৬ ওভারে ১৪৮ রান। খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ২৭ বলে ফিফটি করা ফিলিপস ৩১ বলে ৫৮ এবং মিচেল ১৬ বলে ৩৪ রান করেছেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী খেলতে থাকেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। নাসুম আহমেদের করা প্রথম ওভারে দুই চারের মারে নিয়ে নেন ৯ রান, সাইফউদ্দিনের করা পরের ওভারে আসে আরও ৭ রান। নিজের দ্বিতীয় ওভারে প্রথম বলে বাউন্ডারি হজম করেও ৪ রানের বেশি দেননি নাসুম।

ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবারের মতো বোলিং পরিবর্তন করেন মাহমুদউল্লাহ। সাইফউদ্দিনের জায়গায় আনা হয় তাসকিন আহমেদকে। তার প্রথম বলেই ডিপ মিডউইকেট দিয়ে বিশাল ছক্কা মারেন অ্যালেন। ঘুরে দাঁড়াতে সময় নেননি তাসকিন। সুযোগ তৈরি করেন পরের বলেই।


আরও খবর