Logo
শিরোনাম

বরযাত্রীর গাড়ি গাছের সঙ্গে ধাক্কায় আহত ৬

প্রকাশিত:শুক্রবার ২৭ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেহেরপুরে পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বরযাত্রীবাহী গাড়ির ধাক্কা লেগে ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মেহেরপুর শহরের দিঘির পাড়ার খোরশেদ আলমের ছেলে ১৭ বছর বয়সী নাহিদ, একই এলাকার ৪০ বছরের আশিক, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার মীর মিলন হোসেনের ছেলে ৪৫ বছরের কুয়াশা ও হালদার পাড়ার বাবুলালের ছেলে ৩৫ বছরের সাজু। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানায়, মেহেরপুর শহরের হালদারপাড়া থেকে বরযাত্রী নিয়ে প্রাইভেটকারে ঈশ্বরদীর উদ্দেশে রওনা দেয়। মেহেরপুর শহরের দিঘিরপাড়া এলাকায় পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ সবাই আহত হন। পরে তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কুয়াশা ও সাজুকে কুষ্টিয়ায় পাঠান চিকিৎসকরা।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

মেহেরপুরে বাস দুর্ঘটনায় শিশুসহ আহত ৩০

রবিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৩