
বস্ত্র শিল্পের
তিন খাতে সেরা করদাতা হয়েছে ১৪ প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে ৭
প্রতিষ্ঠান।
অপর ৭ প্রতিষ্ঠান
হলো স্পিনিং ও টেক্সটাইল খাতে।গত রোববার (১৮ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ
সম্পদ বিভাগ এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করেছে।
তৈরি পোশাক শিল্প
শাখায় সেরা করদাতার কার্ড পাচ্ছে- স্কয়ার ফ্যাশনস লি., ইউনিভার্সেল জিন্স লি., জাবের
অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লি., রিফাত গার্মেন্টস লি., ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার
ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক জিন্স লি. ও স্নোটেক্স আউটওয়্যার লি.।
স্পিনিং ও টেক্সটাইল
শাখায় যে ৭ প্রতিষ্ঠান সেরা করদাতার কার্ড পাচ্ছে সেগুলো হলো- কোটস বাংলাদেশ লি., প্যারামাউন্ট
টেক্সটাইল লি., নাহিদ কটন মিলস লি., এসিএস টেক্সটাইলস লি., বাদশা টেক্সটাইলস লি., এপেক্স
টেক্সটাইল প্রিন্টিং মিলস লি. ও এন জেড টেক্সটাইল লি.।

