Logo
শিরোনাম

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে নিহত ৪৫

প্রকাশিত:মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে পর্যটকবাহী একটি বাসে আগুন লেগে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানা গেছে।

বুলগেরিয়ার স্থানীয় সময় রাত ২টার দিকে মহাসড়কের বোসনাক গ্রাম সংলগ্ন স্থানে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা কাজ শুরু করেছে।


আরও খবর