
সিলেটের সীমান্তবর্তী
গোয়াইনঘাট উপজেলায় একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুন)
ভোরে উপজেলার ফতেহপুরের একটি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলো- ফতেহপুরের বিন্নাকান্দি ফুলেরতল
এলাকার হিজবুর রহমানের স্ত্রী আলেমা বেগম (৩৫), তার ছেলে মিজান (৮) ও মেয়ে তানিশা
(৫)।
এ ঘটনায় মুমূর্ষু
অবস্থায় হিজবুর রহমানকে উদ্ধার করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, দুর্বৃত্তরা একই পরিবারের চার জনকে হত্যা করতে চেয়েছিল। এর মধ্যে মা, মেয়ে ও ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে তাদের হত্যা করলো তা এখনো জানা যায়নি।

