Logo
শিরোনাম

চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রকাশিত:রবিবার ০৭ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শুরুটা দুর্দান্ত করেছিলেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। এই জুটিতে ৭১ রানের দারুণ সূচনা পায় সফরকারীরা। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জিম্বাবুয়ের বোলাররা। একের এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চেপে ধরেছে তারা।

আজ হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪১ ওভারে ৪ উইকেটে ২১২ রান।

উদ্বোধনী জুটিতে বিজয়কে নিয়ে শুরু করেন তামিম। একের পর এক বাউন্ডারিতে দলের স্কোর বড় করেন তামিম। আর অন্য পাশে উইকেট আগলে ছিলেন বিজয়। ১০ বাউন্ডারিতে ৪৩ বলে ব্যক্তিগত ফিফটিও ছুঁয়ে তামিম ফেরেন ৫৫ রানে। ৯ বলের ব্যবধানে নিজের ভুলে রানআউটে ফেরেন বিজয়ও (২০)।

তিনে এসে দলকে আরও চাপে ফেলেন নাজমুল হোসেন শান্ত। ৫৫ বলে ৩৮ রান করে মাদহেভেরের শিকার হন তিনি। অবশ্য এর আগে ধীর গতির ব্যাটে ৩১ বলে ২৫ করে ফিরেছিলেন মুশফিকুর রহিমও। এখন চাপের মুখে দলকে টেনে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। ৪৫ বলে ২৫ রান নিয়ে ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ। আর ২৭ বলে ৩১ রান নিয়ে ব্যাটিং করছেন।

নিউজ ট্যাগ: এনামুল হক বিজয়

আরও খবর