Logo
শিরোনাম

চীনে নার্সারি স্কুলে ছুরিকাঘাতে নিহত ৩

প্রকাশিত:বুধবার ০৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চীনের একটি নার্সারি স্কুলে ছুরিকাঘাতে তিনজন  প্রাণ হারিয়েছেন ও আরও ছয়জন আহত হয়েছেন। বুধবার (৩ আগস্ট) সকালে জিয়াংজির পুলিশ দেশটির টুইটারের মতো নিজস্ব প্ল্যাটফর্ম উইবোতে ঘটনার খবর প্রকাশ করে।

ওই পোস্টে বলা হয়েছে, একজন সন্ত্রাসী’ আনফু কাউন্টির একটি বেসরকারি কিন্ডারগার্টেনে এ হামলা চালায়। ওই ব্যক্তির ছুরিকাঘাতে তিনজন নিহত ও আরও ছয়জন আহত হয়। ভুক্তভোগীদের বয়স কত তা এখনো জানা যায়নি।

সশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন একজনকে। ওই ব্যক্তির নাম লিউ মৌহুই এবং বয়স ৪৮। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে সন্দেহভাজন মৌহুই পলাতক।

 


আরও খবর