Logo
শিরোনাম

চীনে ভয়াবহ আবহাওয়ার কারনে ২০ জন দৌড়বিদ নিহত

প্রকাশিত:রবিবার ২৩ মে ২০২১ | হালনাগাদ:সোমবার ২৩ অক্টোবর ২০২৩ | ১৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

উত্তর পশ্চিম চীনে ভয়াবহ আবহাওয়ার কারণে অন্তত ২০ জন দৌড়বিদ প্রাণ হারিয়েছেন।

শনিবার ইয়েলো রিভার স্টোন ফরেস্টে ১০০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় আঘাত হানে তীব্র বাতাস আর হিমশীতল বৃষ্টি। ইয়েলো রিভার স্টোন ফরেস্ট চীনের গানসু প্রদেশের একটি পর্যটন কেন্দ্র বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, ১৭২ জন অংশগ্রহণকারী নিখোঁজ হয়ে গেলে দৌড় স্থগিত করা হয়। রোববার উদ্ধারকারীরা এসব মরদেহ উদ্ধার করে।

পাহাড়ি এলাকায় সারারাত তাপমাত্রা অত্যন্ত নিম্ন থাকায় উদ্ধার কার্যক্রমও খুব কঠিন হয়ে যায় বলে জানায় সিনহুয়া।

ইয়লো রিভার স্টোন ফরেস্ট ৫০ স্কয়ার কিলোমিটারের একটি অসমতল এলাকা যেখানে দর্শনীয় সব পাথরের স্তম্ভ রয়েছে।



আরও খবর