Logo
শিরোনাম
কোটি টাকা নিয়ে লাপাত্তা

চেতনা সমবায় সমিতির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

প্রকাশিত:সোমবার ১০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে র‌্যার। রাজধানীর মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক।

আজ সোমবার সকালে র‌্যাব-৪ এর অধিনায়ক বলেন, সাভার ও আশুলিয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উচ্চ মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয় চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। মুনাফার লোভে অনেকেই নিজেদের পেনশনের টাকা, গ্রামের ভিটেবাড়ি বিক্রি করা টাকা ও বিদেশ থেকে কষ্ট করে অর্জিত টাকা ওই প্রতিষ্ঠানে জমা রাখতেন।

তিনি বলেন, ২০০৮ সালে কার্যক্রম শুরুর পর এভাবে অন্তত এক হাজার পরিবারের কাছ থেকে ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এরপর লাপাত্তা হয়ে যান সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন তারা। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানাননি তিনি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ডিআইজি মোজাম্মেল হক।


আরও খবর