Logo
শিরোনাম

ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১৮ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের কাশিমপুরে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে কাশিমপুর থানাধীন জিতার মোড় এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক মোক্তার হোসেন (৪৫) নীলফামারীর ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি গ্রামের মৃত সলিম মাহমুদের ছেলে। সে আশুলিয়ার জামগড়া (বটতলা) লুৎফর রহমানের বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, মোক্তার হোসেন পোশাক কারখানায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় প্লাস্টারের কাজ করছিল। এসময় অসাবধানতাবশত পা ফসকে সে নিচে পড়ে গিয়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোক্তার হোসেনকে মৃত ঘোষণা করে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ওই হাসপাতালের মর্গে রয়েছে।


আরও খবর