Logo
শিরোনাম

ছাগলনাইয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৬ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফেনীর ছাগলনাইয়ায় পুকরের পানিতে ডুবে তানহা (৮) ও তামিম (৭) নামের ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মহামায়া ইউনিয়নের যশপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা যশপুর গ্রামের একটি বাসার ভাড়াটিয়া টিপু সুলতানের ছেলেও মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দুপুরে গোসল করতে নেমে দুই ভাই-বোন নিখোঁজ হয়। পরবর্তীতে পুকুরে তাদের লাশ পাওয়া যায়।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। পুলিশ যাওয়ার আগেই তারা বাচ্চা দুটোর লাশ নিয়ে দাফন করার জন্য তাদের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড়ের কৈয়ারা নিয়ে গেছেন। টিপু সুলতান ছাগলনাইয়ায়র যশপুরে একটি খামারে কাজ করতেন। সেখানে পরিবার পরিজন নিয়ে থাকতেন।  


আরও খবর

ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২