
ডাকসুর সাবেক
ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরের ডাকা শাহবাগের
বিক্ষোভ কর্মসূচী স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২৬
মার্চ) ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, মহান
স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে নেতাকর্মীদের মুক্তির দাবিতে
ঘোষিত আয়োজনটি স্থগিত করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের তুমুল বিরোধিতা করে আসছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল
হক নুর।
তার
আহ্বানেই বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিবেশ শান্ত করতে সেখান থেকে ৩৩ জনকে আটক করে পুলিশ।

