Logo
শিরোনাম

ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৩৫ নেতাকর্মীর আগাম জামিন

প্রকাশিত:বুধবার ০১ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ছাত্রদল-ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে আদালত এদের জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুল কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

গত ২৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ছাত্রদল-ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করে ছাত্রলীগের শহীদুল্লাহ হল শাখার সভাপতি জাহিদুল ইসলাম।


আরও খবর