Logo
শিরোনাম

ছেলের বউকে নিয়ে পালিয়েছেন শ্বশুর

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মার্চ ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে পাতানো ছেলের স্ত্রীকে নিয়ে পালিয়েছেন শ্বশুর। সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় সুখী রানীর স্বামী হৃষিকেশ অধিকারী কালীগঞ্জ থানায় স্ত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন। এর আগে শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় গৃহবধূ সুখী রানীকে নিয়ে পালিয়ে যান শ্বশুর প্রদীপ কুমার।

আত্মীয়রা জানান, ৫ বছর আগে হৃষিকেশ অধিকারীর (৩০) সাথে সুখী রানীর (২৫) বিয়ে হয়। পরে তাদের একটি ছেলে সন্তানও হয়। বিয়ের পর ৪ বছর তাদের সংসার খুব ভালো ভাবেই চলছিল। কিন্তু সাম্প্রতিক প্রদীপ কুমারের সাথে সুখী রানীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

এ ঘটনা বিষয়ে সুখী রানীর স্বামী হৃষিকেশ বলেন, আমাকে ছেলে বানান প্রদীপ। তারপর থেকে তিনি আমাদের বাড়িতে নিয়মিত আসতেন। আমার এমন ক্ষতি করবে তা আমি বুঝতে পারিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর