Logo
শিরোনাম

চিজ পটেটো ফিঙ্গারস রেসিপি

প্রকাশিত:সোমবার ১৩ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রোজ বিকালের নাস্তায় চা আর বিস্কুট খেতে কি ভালো লাগে? মাঝেমধ্যে স্বাদ বদল করাও জরুরি। আলুর চপ, ফ্রেঞ্চ ফ্রাই এসব আমাদের পরিচিত। তবে আলুর সঙ্গে চিজ মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার চিজ পটেটো ফিঙ্গারস। ফওজিয়া রেজওয়ানা লনি জানিয়েছেন এর রেসিপি।

উপকরণ: আলু (মোটামুটি বড়)- ৪টি, চিজ- ১/৪ কাপ, কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ, অরিগ্যানো- এক চিমটি, লবণ- পরিমাণমতো, তেল- ভাজার জন্য।

প্রণালি: আলু সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে ভালো করে চটকে নিতে হবে। এর সঙ্গে বাকি উপাদানগুলো মেখে নিন। মাখিয়ে ঘন ডো তৈরি করুন। এ ডো একটি জিপলক ব্যাগে ভরে নিন। এবার রুটি বেলার বেলুন দিয়ে পাতলা করে পরোটার মতো বেলতে হবে। জিপলক ব্যাগটি বাইরে দিয়ে মাঝ বরাবর একটা কাঁচি দিয়ে কেটে নিয়ে এই পাতলা রুটি টাও মাঝ বরাবর কেটে দুভাগ করে নিতে হবে।

এবার নিজের পছন্দমতো লম্বাকৃতিতে কেটে নিন। কড়াইয়ে তেল দিন। ভালো মতো গরম হলে আস্তে আস্তে চিজ আলুর ফিঙ্গারগুলো দিয়ে দিন। চিজ ও আলুর মিশ্রণ বেশ নরম হয়। তাই খুব ধীরে ধীরে ডুবো তেলে ভাজতে হবে। এই পদটি অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে। তাপ বেশি হলে পুড়ে যাবে। চাইলে ফিঙ্গারের ওপর ব্রেডক্রাম্বও জড়িয়ে নিতে পারেন। ভাজা হলে গরম গরম পরিবেশন করুন। স্বাদ বাড়াতে সঙ্গে রাখতে পারেন সস বা মেয়োনেজও।

নিউজ ট্যাগ: পটেটো ফিঙ্গারস

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩