Logo
শিরোনাম

চিংড়ির পাকোড়া তৈরির রেসিপি

প্রকাশিত:রবিবার ১৫ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিকেলের নাস্তায় ঝটপট কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন চিংড়ি পাকোড়া। এটি রাখতে পারেন ঘরোয়া আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে। ঝাল ঝাল এই পাকোড়া কিন্তু শিশুরাও খেতে পছন্দ করে। এটি তৈরির জন্য বাড়তি কিছুর প্রয়োজন পড়বে না, বাড়িতে থাকা নানা উপকরণে সহজেই তৈরি করতে পারবেন চিংড়ি পাকোড়া। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে: চিংড়ি কুচি- ১ কাপ, চিকেন কুচি- ১ কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, ডিম- ১টি, ময়দা- ১ কাপ, আদা বাটা- আধা চা চামচ, মরিচের গুঁড়া- আধা চা চামচ, জিরা বাটা- আধা চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, লবণ- পরিমাণমতো, টেস্টিং সল্ট- স্বাদমতো, গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ, তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: একটি পাত্রে চিংড়ি কুচি, চিকেন কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা বাটা, লবণ, টেস্টিং সল্ট, গোলমরিচের গুঁড়া, ডিম ও ময়দা মাখিয়ে রেখে দিন আধা ঘণ্টার মতো। এরপর চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হলে তাতে মিশ্রণ থেকে পাকোড়া আকৃতিতে ছাড়ুন। সোনালি করে ভেজে তুলুন। পছন্দের সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।

নিউজ ট্যাগ: চিংড়ি পাকোড়া

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩