Logo
শিরোনাম

চিত্রনাট্যের প্রয়োজনে চুমু খেতেও আপত্তি নেই

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৪৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টলিউডের গণ্ডি পার করে বলিউডে পা রাখছেন ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। টলিউডের পোস্ত সিনেমার রিমেক নির্মিত হয়েছে বলিউডে; আর তাতে অভিনয় করেছেন তিনি। তবে এখনো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়নি তার। এবার হিন্দি ভাষার একটি কনটেন্টের মধ্য দিয়ে অভিষেক হচ্ছে যাদবপুরের এই সংসদ সদস্যের।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কলকাতা ও মুম্বাইয়ের কাজের ধরন ও সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। তখন তাকে প্রশ্ন করা হয়, পর্দায় চুমু খেতে এখনো আপত্তি আছে কিনা?

মিমি চক্রবর্তী বলেন, আমি বরাবর একটাই মানুষ, বদলায়নি। কিন্তু আমরা অভিনেত্রী। আমাদের যে পাত্রে ঢেলে দেবে, সেই পাত্রের আকার ধারণ করা আমাদের কর্তব্য। চিত্রনাট্যের প্রয়োজনে যদি আমাকে এমন কিছু করতে হয়, তাহলে সেটা সেই চরিত্র, সেটা আমি নই। যদি চরিত্রের জন্য এটা প্রয়োজন হয় তখন দেখা যাবে; এমন নয় যে করব না। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ হলো চিত্রনাট্য। চিত্রনাট্যে যেটা গুরুত্বপূর্ণ, সেটা আমার যদি মনে হয় করতে পারব, তবে কাজটি করব।

মিমির ওটিটি কনটেন্টের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে এতে তার সহশিল্পী হিসেবে কাজ করবেন আলী ফজল। মিমি অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা খেলা যখন। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অর্জুন চক্রবর্তী। এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।

নিউজ ট্যাগ: মিমি চক্রবর্তী

আরও খবর